[ দেশজুড়ে ]
অটোরিকশা-লেগুনা সংঘর্ষে ঝরল প্রকৌশলীর প্রাণ
ভ্যানে প্রকৌশলীর লাশ
চট্টগ্রামের রাউজানে অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে এক প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পাপন বড়ুয়া। তিনি একই উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরের সংঘ বড়ুয়ার ছেলে। পাপন বড়ুয়া পেশায় প্রকৌশলী ছিলেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
.png)
রাউজান থানার এসআই ইসমাইল বলেন, অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরো পাঁচজন। লাশ নোয়াপাড়া পুলিশ ক্যাম্পে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!