ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ক্রিকেট নিয়ে কথা কাটাকাটি, ১০ জনকে কুপিয়ে আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঐ উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই সোনারগাঁও থানায় মামলা করেছেন আহত একজনের স্বজন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফতেহপুর দড়িকান্দি এলাকায় দুই দলের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছিল। ঐ সময় খেলা নিয়ে গাংকুলকান্দী এলাকার হানিফ ও আউয়াল মিয়ার সঙ্গে কুমারচরের নূরে আলমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গাংকুলকান্দী ও দড়িকান্দি এলাকার হানিফ, আউয়াল, অনিক, শাহ আলী, সাইদুল মিয়া, মারুফ, শরিফ, সানজিদ হোসেন, মুসাসহ ২০-২৫ জন দা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে নূরে আলমের লোকজনের ওপর হামলা চালায়। রনি, খোরশেদ, রাসেল, সাখাওয়াত, নূরে আলমসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায়হামলাকারীরা।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ক্রিকেট খেলা নিয়ে মারামারি ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।