ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেসব নিয়মে বেতন পান আইপিএলে কোটি কোটি টাকায় বিক্রিত ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২২
যেসব নিয়মে বেতন পান আইপিএলে কোটি কোটি টাকায় বিক্রিত ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

টেবিলে বসেন ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা ও দলের কোচিং স্টাফরা। ম়ঞ্চে সঞ্চালক এক এক করে নাম ডাকেন। যাকে পছন্দ তার জন্য চলে দর হাঁকা। শেষে যে দল বেশি টাকা দেয় সে তুলে নেয় পছন্দের ক্রিকেটারকে। কেউ ৮ কোটি, কেউ ১০, তো কেউ আবার ১৪ কোটিতে বিক্রি হয়। কিন্তু নিলামে বিক্রি হওয়ার পরে কীভাবে সেই টাকা হাতে পান ক্রিকেটাররা। তার জন্য নিয়ম তৈরি করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেই নিয়ম মেনেই টাকা দিতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলিকে।

 কী নিয়মে টাকা পান ক্রিকেটাররা জেনে নেই-

*যে দামে কোনো ক্রিকেটারকে কেনা হয় সেটিই তার বেতন। দাম অনুযায়ী অবশ্য তাকে আয় কর দিতে হয়।

Advertisement

* যে টাকা কোনো ক্রিকেটার পাচ্ছেন সেটি শুধুমাত্র তার। সেই টাকার উপর আর কেউ দাবি করতে পারবেন না।

* যে দামে কেনা হয়, সেটি সেই ক্রিকেটারের এক মৌসুরমের বেতন। অর্থাৎ কোনো ক্রিকেটারকে ১০ কোটি টাকায় কেনা হলে তিনি তিন বছরের চুক্তিতে ৩০ কোটি টাকা পাবেন। তবে তিনি যদি ব্যক্তিগত কারণে ম্যাচ খেলতে না পারেন তা হলে টাকা কেটে নেয়া হবে।

* যদি কোনো ক্রিকেটারকে তিন বছরের চুক্তিতে কেনা হয় এবং চুক্তি শেষ হওয়ার পরে তাকে পরের মৌসুমের জন্য কোনো দল ধরে রাখতে চায়, তাহলে তার চুক্তি বাড়ানো হয়। সেক্ষেত্রে তিনি আগের বছরের হিসেবেই টাকা পাবেন। তবে সংশ্লিষ্ট ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি আলোচনা করে দাম বাড়াতে পারে। সাধারণত কোনো ক্রিকেটারকে ধরে রাখলে টাকার অঙ্ক বাড়িয়েই তার চুক্তি বাড়ানো হয়।

* যদি কোনো ক্রিকেটার গোটা মরসুমের জন্য ফিট থাকেন তা হলে তাকে পুরো টাকা দিতে হয়। তাকে কয়টা ম্যাচে খেলানো হলো সেই হিসেবে সেখানে আসে না।

* যদি কোনো ক্রিকেটার মৌসুম শুরু হওয়ার আগেই চোট পেয়ে পুরো মৌসুমের জন্য ছিটকে যান তাহলে তাকে কোনো টাকা দিতে হয় না। কিন্তু কোনো ক্রিকেটার যদি মৌসুমের কয়েকটি ম্যাচই খেলতে পারেন তাহলে তাকে কেনা দামের ১০ শতাংশ ও তার পরে ম্যাচ পিছু টাকা দেওয়া হয়।

* মৌসুম শেষ হওয়ার আগেই কোনো ক্রিকেটার তার ফ্র্যাঞ্চাইজির কাছে তাকে ছেড়ে দেওয়ার আবেদন করতে পারেন। যদি সেই আবেদনে ফ্র্যাঞ্চাইজি রাজি হয় তাহলে তাদের সেই ক্রিকেটারকে তার চুক্তি অনুযায়ী পুরো টাকা দিতে হবে।

* মৌসুমের মাঝে কোনো ক্রিকেটার চোট পেয়ে গেলে তার চিকিৎসার খরচ বইতে হবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকেই।

* তবে সব ফ্র্যা়ঞ্চাইজি ক্রিকেটারদের একই পদ্ধতিতে বেতন দেয় না। সেটা নির্ভর করে সেই ফ্র্যাঞ্চাইজি কতটা ধনি বা তাদের কত বিনিয়োগকারী রয়েছে। কোনো ফ্র্যাঞ্চাইজি একসঙ্গে পুরো টাকা দিয়ে দেয়। কেউ আবার টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ ও টুর্নামেন্ট চলাকালীন ৫০ শতাংশ টাকা দেয়। কোনো ফ্র্যাঞ্চাইজি শুরুতে ১৫ শতাংশ, টুর্নামেন্ট চলাকালীন ৬৫ শতাংশ ও শেষে ২০ শতাংশ টাকা দেয়।

* ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয় তখন ইউএস ডলারে ক্রিকেটারের দাম ঠিক করা হতো। এক ডলারের দাম ভারতীয় মুদ্রায় ৪০ টাকা ঠিক করা হয়েছিল। অর্থাৎ নিলামে যে দাম তিনি পেতেন তাকে ৪০ দিয়ে গুণ করে টাকা দেওয়া হতো। কিন্তু ২০১২ সাল থেকে ভারতীয় মুদ্রায় নিলাম শুরু হয়।

-আনন্দবাজার পত্রিকা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!