ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলের আগেই সুস্থ হওয়ার আশা করছেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২২
আইপিএলের আগেই সুস্থ হওয়ার আশা করছেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন

দীর্ঘদিন ধরে ভোগা কনুইয়ের ইনজুরি থেকে সুস্থ হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের আগেই মাঠে ফেরার আশা করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

দীর্ঘ দিনের এই ইনজুরির কারণে টি-২০ বিশ্বকাপের পর সম্প্রতি ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাট ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট-ওয়ানডে মিস করেন উইলিয়ামসন। এখনও পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন কিউই অধিনায়ক।

তাই ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজেও খেলতে পারবেন না উইলিয়ামসন।

Advertisement

কনুইয়ের ইনজুরি সমস্যা থাকার পরও অস্ত্রোপচার না করানোরই সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন। তবে আইপিএলের পঞ্চদশ শুরুর আগেই মাঠে ফেরার বিষয়ে আশাবাদী তিনি।

উইলিয়ামসন বলেছেন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং সানরাইজার্স, উভয় পক্ষই আমার এই ইনজুরির বিষয়ে অবগত এবং এই নিয়ে তাদের সাথে কথাও হয়েছে।

তিনি আরো বলেন, মোটামুটি ঠিকঠাকই চলছে সব। এখনও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরু হতে অনেকটা সময় রয়েছে। ইনজুরি থেকে সুস্থ হবার  নির্ধারিত কোন সময় নেই। তবে আমি আশাবাদী দ্রুতই আমি ইনজুরি থেকে মাঠে ফিরবো।

ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন জানিয়ে উইলিয়ামসন বলেন, গত আইপিএলে কনুইয়ের ইনজুরির কারণেই প্রথম থেকে খেলতে পারিনি। তবে এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দারুণ সমর্থন পেয়েছিলাম। ধীরে ধীরে ইনজুরি সারছে। টি-২০ ফরম্যাটে এই চোট আঘাত সামলানোটা একটু সহজ। তবে সময়ের সাথে-সাথেই এই বিষয়ে আরও ভাল ধারণা হবে।

আগামী মার্চ-এপ্রিল নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও একটি টি-২০ খেলবে নিউজিল্যান্ড। ঐ সিরিজ দিয়ে না ফিরতে পারলেও, এপ্রিলে আইপিএলই মূল লক্ষ্য উইলিয়ামসনের।

আগামী আইপিএলের জন্য উইলিয়ামসনকে নিলামে রাখেনি সানরাইজার্স হায়দারাবাদ। ১৪ কোটি রুপিতে দলে আছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!