[ দেশজুড়ে ]
মোবাইলে কথা বলায় ব্যস্ত শ্রমিক, ট্রেনের ধাক্কায় হলেন লাশ
ফাইল ছবি
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আব্দুস সালাম মুন্সি নামে ৫০ বছর বয়সী এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার আড়িখোলা রেলস্টেশনের অদূরে কাটারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাম টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার কাঠাইলাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি রেললাইনের পাশে কাটারপাড় এলাকায় থেকে স্থানীয় বিভিন্ন বাড়িতে শ্রমিকের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার হোসেন জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন সালাম। এ সময় সিলেটগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে আড়িখোলা রেলস্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, সকাল ৭টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় আড়িখোলা রেলস্টেশনের অদূরে কাপাসিয়া মোড় সংলগ্ন কাটারপাড় এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে যাচ্ছিলেন সালাম। পরে হর্ন দিলে তিনি তড়িঘড়ি করে লাইন ছাড়ার সময় পারাবত ট্রেনের ধাক্কায় নিহত হন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!