ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ছেলের বিয়েতে অতিরিক্ত মদপানে বাবার মৃত্যু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ৭ মার্চ ২০২২
যশোরে ছেলের বিয়েতে অতিরিক্ত মদপানে বাবার মৃত্যু
ফাইল ছবি

যশোরে ছেলের বিয়েতে এসে অতিরিক্ত মদপান করে বাবা দিলু ডোমের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে যশোর শহরের ডোমপট্টিতে এ ঘটনা ঘটে।

মৃত দিলু ডোম রাজবাড়ী জেলা শহরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা।

জানা গেছে, রোববার রাতে যশোর শহরের ডোমপট্টির শারজিন ডোমের মেয়ে সঞ্জনার সঙ্গে রাজবাড়ী শহরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা দিলু ডোমের ছেলে হৃদয় ডোমের বিয়ে হয়। দিলু ডোম তার ছেলের সঙ্গে বিয়েতে এসেছিলেন। বিয়ের পার্বণ শেষে রাতভর অন্যদের সঙ্গে মদপান করেন তিনি। 

Advertisement

আরো পড়ুন: নয় বছরের শিশুকে ধর্ষণ করলো ৬০ বছরের বৃদ্ধ

অতিরিক্ত মদপানে সোমবার বেলা ১১টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে চিকিৎসক আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন।

ডা. আহমেদ তারেক শামস বলেন, অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার জানান, তার মরদেহ মর্গে নেয়ার সময় স্বজনরা বাধা দেন। একপর্যায়ে মরদেহ নিয়ে তারা পালিয়ে যান। আমরা খোঁজখবর নিচ্ছি। দ্রুত মরদেহ উদ্ধার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মদপান যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!