ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ২ জানুয়ারি ২০২২
থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপান করায় আছাদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

জানা গেছে, মৃত আছাদুল ইসলাম রাজশাহীর কাটাখালির সমসাদিপুর এলাকার আকালু মণ্ডলের ছেলে। এদিকে, অতিরিক্ত মদপান করায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬নং ওয়ার্ডে আরও দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

আরো পড়ুন: স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

Advertisement

পুলিশ জানিয়েছে, আছাদুল ইসলাম থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপান করেন। পরে তিনি শনিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭নং ওয়ার্ডে ভর্তি করেন। সর্বশেষ ভোর ৪টার দিকে ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপান করায় আছাদুল ইসলাম নামে এক যুবক রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!