[ করোনাভাইরাস ]
করোনায় আজও মৃত্যুশূন্য রামেক
রামেক হাসপাতালের জরুরি ও ক্যাজুয়ালিটি বিভাগ
করোনা সংক্রমণ কিংবা উপসর্গে আজও মৃত্যুশূন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় কেউ মারা না গেলেও ভর্তি হয়েছেন একজন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন দুইজন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। ৭ করোনা রোগীসহ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন।
তিনি আরো জানান, ১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা ২৫ জনের মধ্যে করোনা সংক্রমণ রয়েছে ৭ জনের। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বাকি ১৮ জন। তাদের মধ্যে ৫ জনের করোনা ধরা পড়েনি।
.png)
এদিকে ১৫ দিন বন্ধ থাকার পর করোনা পরীক্ষায় শনিবার চালু হয়েছে রামেক হাসপাতাল ল্যাব। তবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১২৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে রাজশাহীর ৪ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৩ দশমিক ৫৪।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!