হঠাৎ করে শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে রাজশাহীতে। তবে গত সোমবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর এটি রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
রাজশাহীর ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় দিনের তাপমাত্রা আরো কমতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
.png)
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ সেলসিয়াস। গত সোমবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আরো পড়ুন: অপমানের প্রতিশোধ নিতে অন্তঃসত্ত্বাকে হত্যা করেন রাজমিস্ত্রি
গত কয়েক দিন থেকেই তাপমাত্রা কমছে। তবে সোমবারই প্রথম তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। বর্তমানে রাজশাহীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
এদিকে উত্তরের জেলা দিনাজপুরে শীতের প্রকোপ বেড়েছে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ তেমন বাইরে বের হচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমলেও হিমেল বাতাসে দুর্ভোগে অসহায় ছিন্নমূল মানুষ। বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকেই কুয়াশার প্রভাব থাকছে। তবে সূর্যের দেখা মিললেও রোদের তেজ নেই। এতে দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪-৬ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে।