বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকেই কুয়াশার প্রভাব থাকছে। তবে সূর্যের দেখা মিললেও রোদের তেজ নেই। এতে দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েছে।
স্থানীয়রা জানায়, সকালে ঠান্ডা বেশি লাগে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা শীত কমছে। রোদের কারণে ঠান্ডাটা কম হলেও সন্ধ্যার পর থেকে আবার বেড়ে যাচ্ছে।
.png)
আরো পড়ুন: সবজির ব্যাগে মিলল ৫ কোটি টাকার মূর্তি
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪-৬ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে।
এর আগে বুধবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৪-৬ কিলোমিটার।