ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

মৃত্যুশূন্য রামেক হাসপাতাল

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ২৭ ডিসেম্বর ২০২১
মৃত্যুশূন্য রামেক হাসপাতাল
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি। এই একদিনে চারজন রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান একজন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।

১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৮ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৭ জন।

Advertisement

আরো পড়ুন: নৌকার কাছে হেরে গেলেন আত্মহত্যার হুমকিদাতা আরেফীন

বর্তমানে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৩ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন।

করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি একজনের। এদিকে গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব।

সর্বশেষ রোববার এই ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার ৬ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে এই জেলায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!