ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

করোনায় মা হারালেন চিত্রনায়ক জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১, ২৭ ডিসেম্বর ২০২১
করোনায় মা হারালেন চিত্রনায়ক জায়েদ খান
মায়ের সঙ্গে জায়েদ খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের মা শাহিদা হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্যটি চিত্রনায়ক জায়েদ খান নিজেই জানিয়েছেন।

মৃত্যুকালে শাহিদা হকের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 

Advertisement

জায়েদ খান বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২০ ডিসেম্বর আইসিইউতে নেয়া হয়। করোনা ছাড়াও তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। 

সবার কাছে দোয়া চেয়েছেন জায়েদ খান আরো বলেন, ‘বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মা মারা গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি ও আমার পরিবার কীভাবে সহ্য করবো, জানি না! আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!