ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে নায়ক সোহেল রানা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪২, ২৬ ডিসেম্বর ২০২১
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে নায়ক সোহেল রানা
নায়ক সোহেল রানা

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার ‘ড্যাশিং হিরো’ খ্যাত নায়ক সোহেল রানা।

রোববার রাত পৌনে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। 

ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জায়েদ খান এ খবর জানান। তিনি লিখেছেন, ‘শুধু কষ্টের খবর:
বীর মুক্তিযাদ্ধা, ড্যাশিং হিরো মাসুদ পারভেজ,(সোহেল রানা) আমাদের ভাইয়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।’

Advertisement

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা ১১ জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। 

১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার৷ ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!