ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর এক আঘাতে মুহূর্তেই স্ত্রীর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ২৯ ডিসেম্বর ২০২১
স্বামীর এক আঘাতে মুহূর্তেই স্ত্রীর মৃত্যু
স্ত্রী হত্যা মামলায় গ্রেফতারকৃত লুবিন বাস্কে

নওগাঁর ধামইরহাটে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ঐ উপজেলার আলমপুর ইউনিয়নের ভেড়ম সোনাদিঘী আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মালতী কিস্কু ঐ এলাকার লুবিন বাস্কের স্ত্রী।

জানা গেছে, লুবিন বাস্কে ও তার স্ত্রী মালতী কিস্কুর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে লুবিন বাস্কে তার হাতে থাকা লাঠি দিয়ে মালতী কিস্কুর মাথায় আঘাত করেন। এতে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান মালতী। ঐ ঘটনায় রাতেই মামলা করেন নিহতের জা শ্যামলী মুরমু। পরে পুলিশ গিয়ে লুবিন বাস্কেকে গ্রেফতার করে।

Advertisement

ধামইরহাট থানার ওসি কে.এম রাকিবুল হুদা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত লুবিন বাস্কেকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!