ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপনাঙ্গ কেটে স্বামীর বহুবিয়ের সাধ মিটিয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী!

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ২৭ ডিসেম্বর ২০২১
গোপনাঙ্গ কেটে স্বামীর বহুবিয়ের সাধ মিটিয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী!
আটককৃত স্ত্রী: ছবি সংগৃহীত

গোপনাঙ্গ কেটে স্বামীর বহুবিয়ের সাধ মিটিয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায়।

ভুক্তভোগী স্বামীর নাম মো. দেলোয়ার হোসেন। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন ও তার এ স্ত্রীর দাম্পত্য জীবনে পাঁচ সন্তান রয়েছে। স্বামী একাধিক বিয়ে করায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এর মধ্যেই দেলোয়ার হোসেন আরো একটি বিয়ে করেন বলে খবর পান স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রোববার রাতে দ্বিতীয় স্ত্রী ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে দেলোয়ার হোসেনের গোপনাঙ্গ কেটে দেন।

Advertisement

এ সময় দেলোয়ারের চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। 

স্থানীয় ইউপি সদস্য মো. মোশারফ হোসেন জানান, পারিবারিক কলহে এ ঘটনা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, একবার বাগে পেলে বারবার বিয়ে করার সাধ মিটিয়ে দেব বলে দেলোয়ারের দ্বিতীয় স্ত্রী বেশ কিছু দিন ধরে হুমকি দিয়ে আসছিল। 

মানিকছড়ি থানার এসআই আক্কাস আলী জানান, অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!