ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বউ পেটানোর মামলায় স্বামী শ্রীঘরে

নারায়ণগঞ্জ  প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ২১ ডিসেম্বর ২০২১
বউ পেটানোর মামলায় স্বামী শ্রীঘরে
মো. রিপন মিয়া ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মো. রিপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ফতুল্লার মাসদাইর বেকারীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে নির্যাতিত গৃহবধূর ছোট ভাই সোহেল বাদী হয়ে যৌতুকের দাবিতে তার বোনকে নির্যাতনের অভিযোগ এনে রিপনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার রিপন মিয়া ফতুল্লা থানার মাসদাইর বেকারীর মোড় এলাকার মৃত সুবেদ আলীর ছেলে।

Advertisement

আরো পড়ুন >>>ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষ

জানা যায়, ২২ বছর আগে রিপন মিয়ার সঙ্গে বাদীর বড় বোন নাজমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। প্রায় সময়  রিপন যৌতুকের দাবিতে বাদীর বোনকে নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে রিপন যৌতুকের দাবিতে বাদীর বোনকে মারধর করে রক্তাক্ত জখম করে বাসা থেকে বের করে দেন।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, নির্যাতিত গৃহবধূর ভাই মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই বুধবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে বউকে পেটানোর পর কারাগারে যেতে হয়েছে এক স্বামীকে। ঘটনার সময় আদালতের কার্যক্রম চলছিল। আদালত স্বপ্রণোদিত হয়ে অপরাধ আমলে নিয়ে আব্দুর রহমান নামে ওই ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেন। চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরানের আদালতে এই ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!