বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল বাহার এ আদেশ দেন।
চিকিৎসক বিভাস কুমার শর্মা রাজশাহীর বাঘার আড়ানী মাস্টারপাড়ার গোপাল শর্মার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি ফিরোজা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
মামলার তথ্যানুযায়ী, ২০১৭ সালে জয়পুরহাট শহরের সবুজ নগরের চিকিৎসক শান্তি প্রসাদ রায়ের মেয়ে ও জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা চৈতী রায়ের সঙ্গে ডা. বিভাস কুমার শর্মার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ডা. বিভাস চৈতীর পরিবারের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এতে শ্বশুর বাড়ি যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে। যৌতুকের টাকা না পাওয়ায় বিভাস চৈতীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন।
এ ঘটনায় ১২ সেপ্টেম্বর চৈতী বাদী হয়ে ডা. বিভাসের বিরুদ্ধে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় বৃহস্পতিবার জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে ডা. বিভাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।