শনিবার সন্ধ্যায় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত শুক্রবার কেন্দুয়া উপজেলার ১২ নম্বর রোয়াইলবাড়ি আমতলা ইউপির সহিলাটি গ্রামে ঘটে এ ঘটনাটি।
.png)
জানা যায়, সহিলাটি গ্রামের বাসিন্দা ইছব আলী ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের আবুল হাসেমের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে গত বুধবার প্রেমিক-প্রেমিকা দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে প্রেমিকার বাবা আবুল হাসেম প্রেমিক রাসেল মিয়ার বাড়িতে গিয়ে মেয়েকে ফিরিয়ে দিতে প্রেমিক রাসেলের বাবা ইছব আলীকে চাপ প্রয়োগ করে। মেয়েকে ফিরিয়ে না দিলে এর পরিণতি খুব ভয়াবহ হবে বলেও ওই সময় ছেলের বাবাকে হুমকি দেন আবুল হাসেম। পরে এরই জের ধরে মেয়ের বাবা আবুল হাসেম গংরা শুক্রবার রাসেল মিয়াদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় শুক্রবার রাতেই ছেলের বাবা ইছব আলী বাদী হয়ে মেয়ের বাবা আবুল হাসেমসহ ১৪ জনের নামোল্লেখ করে অভিযোগ দায়ের করেন।
ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, ঘটনাস্থালে গিয়েছিলাম। প্রেম সংক্রান্ত বিষয়ে ছেলে-মেয়ে পালিয়ে গেছে। এর জের ধরে প্রেমিকের বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছেলের বাবার অভিযোগের প্রেক্ষিতে দ্রুত বিচার আইনে মামলা রুজ করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।