[ দেশজুড়ে ]
লাশ ঝুলছে গাছে, হাঁটু ছিল মাটিতে
লাশ উদ্ধার করে পুলিশ
যশোরের বেনাপোলে হান্নান মৃধা নামে ৩৮ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার হাঁটু ছিল মাটিতে।
রোববার সকালে পোর্ট থানার ছোটআঁচড়া বাইপাস সড়কের নতুন থানা সংলগ্ন আকাশমণি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হান্নান মৃধা চাঁদপুর জেলার বিষ্ণুদি রোডের আবুল হোসেন মৃধার ছেলে।
স্থানীয়রা জানায়, আকাশমণি গাছের সঙ্গে একটি নতুন দড়ি দিয়ে লাশটি ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। তাকে হত্যার পর লাশটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র, চশমা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এএসপি (যশোর নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, চাঁদপুর জেলা থেকে এখানে এনে কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত সাপেক্ষ বলা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!