ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১৩ মার্চ ২০২২
ঝিনাইদহে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা
নিহত আবনের লাশকে ঘিরে স্বজনদের আহাজারি (ছবি: ডেইলি বাংলাদেশ)

ঝিনাইদহে প্রকাশ্যে যুবলীগ নেতা আবনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার দুপুর আড়াইটায় ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পশ্চিমপাড়ার বটতলায় ঘটনাটি ঘটে।

নিহত আবন খাজুরা গ্রামের সালামত মন্ডলের ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। 

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, আবন দুপুরে তার নিজ বাড়ি থেকে ওষুধ ক্রয়ের জন্য খাজুরা বটতলা মিঠুর ফার্মেসিতে আসেন। এ সময় আগে থেকে সেখানে ওত পেতে থাকা একই এলাকার মঙ্গল, জাহিদ, ছোটনসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

Advertisement

আরো পড়ুন: হাতীবান্ধায় সড়কে ঝরলো দুই বাইক আরোহীর প্রাণ

এলাকাবাসী জানায়, ২০২০ সালের ১০ জুন রাতে এলাকার দু’গ্রুপের সংঘর্ষে আবনসহ তার গ্রুপের হাতে একই গ্রামের গোলাম বারীর পুত্র ফারুক নিহত হন। ওই হত্যার জের ধরে প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারণা। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!