হাদিসুর রহমানের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স বলেন, ‘১২ দিন পর সোমবার দুপুর সোয়া ১২টায় তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভাইয়ার মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। এরপর আনুষ্ঠানিকতা সেরে মরদেহ নিয়ে সরাসরি নিয়ে সরাসরি গ্রামের বাড়িতে রওনা দেয়া হবে।’
পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি করে রাখা হয়েছে। বিদেশ-বিভুঁইয়ে বীরের মতো প্রাণ হারানো হাদিসুরকে শেষবারের মতো একনজর দেখতে আসা লোকজন যেন কোনও ঝক্কি-ঝামেলা ছাড়াই তাকে দেখতে পারে এজন্য নেওয়া হয়েছে সব প্রস্তুতি। এ ছাড়া তার বাড়ির উঠানে টাঙানো হয়েছে সামিয়ানা, বসার জন্য প্রস্তুত রাখা হয়েছে চেয়ার।
.png)
হাদিসুর রহমানের চাচা ও বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, গ্রামের বাড়িতে পৌঁছানোর পর মঙ্গলবার সকাল দশটায় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।