ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে ৩৫ কেজির বাঘাইড়

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ১৫ মার্চ ২০২২
জেলের জালে ৩৫ কেজির বাঘাইড়
জেলেদের হাতে বাঘাইড় মাছ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

মঙ্গলবার ভোরে পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাটের অদূরে বাহিরচর এলাকায় জেলে সাইদ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে সাইদ হালদার বলেন, সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে রওশনের মৎস্য আড়তে নেই। সেখানে ১৩০০ টাকা কেজি দরে মাছটি কেনেন ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী সুমাইয়া মৎস্য আড়তের মালিক মো. সোহেল মোল্লা।

Advertisement

মৎস্য ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, পদ্মা নদীর বাহিরচর এলাকায় সাইদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দ্রুত আড়তে গিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৪৫ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেই। এখন মাছটি ১৪শ’ টাকা প্রতি কেজি বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করছি।

তিনি আরো বলেন, অনেকদিন পর একটি বড় মাছ কিনলাম। পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে তেমন মাছ ধরা পড়ছে না। মাছটি কিনে নিজের কাছে ভালো লাগছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!