ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যেভাবে দুই শিশুকে হত্যা করেন মা

পরকীয়া
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ১৭ মার্চ ২০২২
যেভাবে দুই শিশুকে হত্যা করেন মা
মা লিমা বেগম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সেই দুই শিশুকে তাদের মা মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। পরকীয়া প্রেমিকের সঙ্গে যোগসাজসে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। এরপর নাপা সিরাপে বিষক্রিয়ার অপপ্রচার চালান।

আজ বৃহস্পতিবার ভোরে এই তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মা লিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময় তাকে আদালতে নেয়া হচ্ছে।  

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান জানান, নিহত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Advertisement

আরো পড়ুন: ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

পুলিশের একটি সূত্র জানায়, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। আর তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে লিমার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেন।

সূত্রটি জানায়, পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করেন মা লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন হয়েছে বলে প্রচার করেন।

১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাঈল হোসেনের দুই ছেলে ইয়াছিন ও মোরসালিন নাপা সিরাপ খেয়ে মারা যায় বলে অভিযোগ তোলেন স্বজনরা। এ নিয়ে সারাদেশে তোলপাড় হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!