মৃতরা হলো- ঘনশ্যামপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে ১২ বছর বয়সী সানজিদা আক্তার ও ছয় বছরের সুমনা আক্তার। তবে ঢাকায় পরিবার নিয়ে থাকেন শাহজাহান আলী।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এস জাহিদ ইকবাল বলেন, কিছুদিন আগে ঢাকা থেকে দাদির সঙ্গে গ্রামে বেড়াতে আসে দুই বোন। বৃহস্পতিবার অন্য শিশুদের সঙ্গে কুলিক নদী দেখতে যায় তারা। ঘটনাস্থলে গিয়ে পা পিছলে পড়ে যায় ছোট বোন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বড় বোনও নদীতে ডুবে যায়। পরে সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এতে তাদের খোঁজাখুঁজি করে। একপর্যায়ে নদী থেকে মরদেহ উদ্ধার করেন তাদের চাচা।
.png)