ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাংলাদেশ পুলিশ মানবিক সেবায় নিয়োজিত: ঠাকুরগাঁওয়ের এসপি

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ৫ জানুয়ারি ২০২২
বাংলাদেশ পুলিশ মানবিক সেবায় নিয়োজিত: ঠাকুরগাঁওয়ের এসপি
ঠাকুরগাঁও পুলিশ লাইনসে ৫ শতাধিক মানুষের মাঝে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, বাংলাদেশ পুলিশ স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি মানবিক সেবায় নিয়োজিত। সেই মানবিক কাজের অংশ হিসেবেই ঠাকুরগাঁওয়ে অসহায়-শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ লাইনসে সদর উপজেলার পাঁচ শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

এসপি বলেন, তীব্র শীতে কেউ যেন কষ্ট না পায় তাই মানুষের কাছাকাছি যাওয়া। সেবার হাত বাড়িয়ে দিয়ে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরো মধুর করতেই আমাদের এ ছোট উদ্যোগ। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন থানায় পুলিশের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলবে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার মো. নাছির উদ্দিন যুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহমেদ বেগ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, ট্রাফিক ইনচার্জ মো. হারুন আল মাসুদ সরকার, ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!