ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্গম ঝরঝরি ঝরনা থেকে ১৭ পর্যটক উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ১৮ মার্চ ২০২২
দুর্গম ঝরঝরি ঝরনা থেকে ১৭ পর্যটক উদ্ধার
ঝরঝরি ঝরনা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পন্থিছিলা এলাকায় গহীন পাহাড়ি এলাকা ঝরঝরি ঝরনা থেকে ১৭ পর্যটককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। তবে উদ্ধারের আগে পর্যটকদের ৪-৫টি মোবাইল ছিনতাই হয়েছে।

শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঝরঝরি ঝরনা দেখতে গিয়েছিলেন পর্যটকরা। পন্থিছিলা এলাকায় গাড়ি থেকে নেমে দুই ঘণ্টা পায়ে হেটে দুর্গম ঝরঝরি ঝরনায় যেতে হয়। সাধারণত রাতে ঐ এলাকায় কেউ যায় না। দিনে ঘুরতে গেলেও আলো থাকতে আবার ফিরে আসতে হয়। ঐ ১৭ জন পর্যটক দেশের বিভিন্ন জায়গা থেকে একসঙ্গে হয়ে ঝরঝরি ঝরনা দেখতে চট্টগ্রামের সীতাকুণ্ডে আসেন। তারা পাহাড়ে গিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেন।

Advertisement

ওসি বলেন, ঐ পর্যটকদের মধ্যে চারজন ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। কিন্তু বাকিরা ঐ চারজনকে খুঁজে পায়নি তারা। পরে ৯৯৯ এর সহযোগিতায় রাতে বিষয়টি আমাদের জানানো হয়। এরপর বিষয়টি আমরা স্থানীয়দের অবহিত করি। পরে রাত দেড়টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, পর্যটকরা দাবি করেছেন পাহাড়ের ঝরনা এলাকা থেকে তাদের কয়েকটি মোবাইল ছিনতাই হয়েছে। তবে থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। তারা রাতেই সীতাকুণ্ড ছেড়ে চলে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!