রণবিক্রম খাগড়াছড়ির পানছড়ি উপজেলার খর্গপাড়া এলাকার ধরেন্দ্র ত্রিপুরা ছেলে। শিপ ইয়ার্ডটিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
জানা গেছে, দায়িত্ব পালনকালে হঠাৎ জাহাজ থেকে নিচে পড়ে যান রণবিক্রম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
.png)
চমেক হাসপাতালের জেলা পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, সকালে ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গত ২৫ ডিসেম্বর উপজেলার শীতলপুর এলাকার যমুনা শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন চার শ্রমিক। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনায় দগ্ধরা হলেন- নাটোরের গোবিন্দাসপুর উপজেলার মো. সোহেল রানা, বগুড়ার আদমদীঘি উপজেলার জাহিদ হাসান, রংপুরের পীরগঞ্জ উপজেলার মো. মিজানুর রহমান মিলন ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. ফিরোজ।
এর আগেও ২ ডিসেম্বর সলিমপুর সাগর উপকূলের এনবি নামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে লোহার আঘাতে এক শ্রমিক নিহত হন। নিহত ওই শ্রমিকের নাম মোহাম্মদ মনির। তিনি একই এলাকার মনছুর আহমেদের ছেলে।
জানা যায়, ইয়ার্ডে কাজ করার সময় মাথায় লোহার আঘাতে গুরুতর আহত হন মনির। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই বছরের ২৯ সেপ্টেম্বর মাদামবিবিরহাট সাগর উপকূলের খাজা শিপ ব্রেকিং ইয়ার্ডে লোহার শিটের আঘাতে মোহাম্মদ তছলিম নামে এক শ্রমিক নিহত হন। তিনি
নিহত তছলিম একই উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাঝি বাড়ির আলম ড্রাইভারের ছেলে। কারখানাটিতে হুইচ মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।
জানা যায়, কাজ করার সময় মাথার ওপর একটি লোহার শিটের টুকরো এসে পড়লে গুরুতর আহত হন তছলিম। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।