[ দেশজুড়ে ]
জাহাজ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় জাহাজ থেকে পড়ে এক শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় জাহাজ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারেকুল ইসলাম নওগাঁর সদর থানার হাসাইগাড়ি ইউনিয়নের চক মোহাদেব এলাকার সাবান মোল্লার ছেলে। মোতালেব স্টিল নামে কারখানাটির জাহাজ পাহারার দায়িত্বে ছিলেন তিনি।
শ্রমিকরা জানায়, সকালে আরো কয়েকজন শ্রমিকদের নিয়ে জাহাজে উঠছিলেন তারেকুল। এ সময় জাহাজের সিঁড়ি থেকে ছিটকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!