ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অচেনা ‘ভাতিজার’ দেওয়া বিস্কুট খেয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৬, ৫ জানুয়ারি ২০২২
অচেনা ‘ভাতিজার’ দেওয়া বিস্কুট খেয়ে বৃদ্ধের মৃত্যু
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়েন মোকসেদ আলী মণ্ডল (৭০) ও তার স্ত্রী জীবন নেসা (৬০)। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মারা যান মোকসেদ আলী মণ্ডল। তবে তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

মোকসেদ আলী মণ্ডল রাজধানীর রামপুরায় একটি আবাসিক ভবনের সিকিউরিটি গার্ড ছিলেন। তিনি জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গ্রামের মৃত আব্দুল খলিল মণ্ডলের ছেলে। তার পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে।

Advertisement

আরো পড়ুন >>> খেলার ছলে লাশ হলো ছোট্ট আনাস

নিহতের ছেলে সোহরাব মণ্ডল গণমাধ্যমকে জানান, তার বাবা ছুটি নিয়ে গ্রামের বাড়ি যেতে চেয়েছিলেন। আগেই টিকিট কেনা নির্ধারিত ট্রেনের অপেক্ষায় তার বাবা-মা কমলাপুর রেলওয়ে স্টেশনের ৯ নম্বর প্লাটফর্মে অবস্থান করছিলেন। সে সময় দু-তিনজন যুবক এসে তার বাবা-মাকে চাচা-চাচি সম্বোধন করে বিস্কুট খেতে দেন।

বিস্কুট খাওয়ার কিছুক্ষণ পরই তার বাবা মোকসেদ আলী ও মা জীবন নেসা অচেতন হয়ে পড়েন। এ সময় তাদের কাছে থাকা টাকা-পয়সা অন্যান্য জিনিস নিয়ে সরে পড়েন ঐ যুবকরা। পরে স্টেশন থেকে ইমরান হোসেন নামে তাদের দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা বাবা মারা যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!