ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসে চড়ে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ২ ফেব্রুয়ারি ২০২১
বাসে চড়ে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক
পংকজ দেব নাথ। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে অচেতন অবস্থায় পংকজ দেব নাথ নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পংকজ দেব নাথ আনোয়ারা উপজেলার সিংহরা নাথপাড়া এলাকার মনমোহন দেব নাথের ছেলে।

জানা গেছে, কক্সবাজার থেকে বহদ্দারহাট বাস টার্মিনালে আসা একটি বাসে অচেতন অবস্থায় পড়ে ছিলেন পংকজ দেব নাথ। বিষয়টি বাসটির চালক ও তার সহকারীর নজরে এলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করান তারা। ধারণা করা হচ্ছে, বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন পংকজ দেব নাথ।

Advertisement

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্য কামরুল হাসান বলেন, দুপুরে অচেতন অবস্থায় পংকজ দেব নাথ নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন দুই ব্যক্তি। বর্তমানে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। খবর দেয়া হলে তার পরিবারের সদস্যরাও এসেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!