ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বাভাবিক হচ্ছে কক্সবাজার: নির্বিঘ্নে ঘুরছেন বিদেশি পর্যটকরা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৫, ১ জানুয়ারি ২০২২
স্বাভাবিক হচ্ছে কক্সবাজার: নির্বিঘ্নে ঘুরছেন বিদেশি পর্যটকরা
বিদেশি পর্যটকরা নির্বিঘ্নে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ঘুরছেন। 

কক্সবাজারে নিরাপত্তা জোরদার করায় বিদেশি পর্যটকরা নির্বিঘ্নে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ঘুরছেন। 

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে সন্তুষ্ট পর্যটন ব্যবসায়ীরাও।

আরো পড়ুন: ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন: সাগরকন্যা কুয়াকাটায় লাখো পর্যটক

Advertisement

বিদেশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে হোটেল সুইট সাদাফের হেড অব অপারেশন তারেক বলেন, বিদেশি পর্যটকদের মাঝে কোনো আতঙ্ক নেই। সবই স্বাভাবিক এখন। পর্যটন এলাকা হিসেবে এখানে সার্বক্ষণিক জেলা ও ট্যুরিস্ট পুলিশ নজরদারি রাখছে। 

আরো পড়ুন: কক্সবাজারের ইতিহাসে নজিরবিহীন ‘থার্টি ফার্স্ট নাইট’

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল হোসেন জানান, এই বছরের মতো কোনো বছর এই রকম বিদেশি পর্যটকদের আনাগোনা হয়নি। এ বছর বেশিরভাগ বিদেশি পর্যটক দেখতে পাচ্ছি আমরা। আমরা চেষ্টা করবো কক্সবাজারকে পরিকল্পিতভাবেই সাজিয়ে বিদেশি পর্যটকদের মন কাড়ার জন্য। 

এ ব্যাপারে টুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, বিদেশি পর্যটকদের যেন কোনো সমস্যা না হয় সে ব্যাপারে কক্সবাজার টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!