ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড়ে মিলল যুবকের গলা কাটা লাশ

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৫০, ১৮ মার্চ ২০২২
পাহাড়ে মিলল যুবকের গলা কাটা লাশ
আবছার উদ্দিন ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় আবছার উদ্দিন নামে এক যুবকের  গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাড়ার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে। 

শুক্রবার বেলা ১২ টার দিকে পাহাড়ের পাদদেশে তার গলা কাটা লাশ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশে খবর দিয়ে লাশ উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা। 

১৭ মার্চ সকালে আবছার প্রতিদিনের ন্যায় পাহাড়ে মহিষ ছড়ানোর জন্য গেলে সন্ধ্যা ঘনিয়ে গেলেও সে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন । রাত পেরিয়ে (১৮ মার্চ) বেলা ১২ টায় ডলুবইন্যা পাহাড়ের পাদদেশে আবছারের গলা কাটা লাশ পাওয়া যায়।

Advertisement

নিহতের ভাই শফিউল ইসলাম মনে করেন, মহিষ ছড়াতে গিয়ে পাহাড়ের ভেতরে হয়তো ডাকাতদের কবলে পড়েছিল আবছার। পরে তাদের চাহিদা মত মুক্তিপণ দিতে না পারায় তাকে হত্যা করা হয়।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মুহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পড়ে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!