র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খালিশপুর থানার বিআইডিসি সড়কের পাশে আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ১০ জনকে আটক করা হয়। এছাড়া বাড়ির মালিক আলম শেখকেও আটক করা হয়েছে। অভিযান শেষে তাদের কার্যালয়ে নিয়ে যায় র্যাব।
তিনি আরো জানান, উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
.png)