ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অর্ধগলিত লাশ ভাসছিল শিকলবাহা খালে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ১৯ মার্চ ২০২২
অর্ধগলিত লাশ ভাসছিল শিকলবাহা খালে
শিকলবাহা খাল, ইনসেটে উদ্ধারকৃত লাশ। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সংযোগ খাল থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। লাশটির পরনে ছিল জিন্স প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি। বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে পরিচয় জানা যায়নি।

শনিবার দুপুরে পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকার ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন শিকলবাহা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার এসআই মনি সাধ্য বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটি সপ্তাহ খানেক আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে আঘাতের কোনো চিহ্নও দেখা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!