মৃত শিশু মো. আবরার ৭ নম্বর পূর্বচরবাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ছমিরহাট বাজার এলাকার বাসিন্দা ল্যাব টেকনিশিয়ান মোহাম্মদ করিমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলাধুলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।