হঠাৎ কখন সাদিয়া পাতিলের ভেতরে পরে গেছে ব্যস্ত মা টের পাইনি। পরে যতক্ষণে টের পেয়েছে, ততক্ষণে পাতিলে রাখা বৃষ্টির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
এমন বেদনাদায়ক দুর্ঘটনা সোমবার সকাল ১১ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউপির রায়পাড়া গ্রামে ঘটেছে। শিশু সাদিয়া এই গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে।
.png)
নিহত শিশুর চাচা ফজলু বলেন, সাদিয়া বারান্দায় খেলা করছিল। পাশেই ওর কাজ করছিল। ঘরের সিঁড়িতে বড় পাতিলে রান্নার জন্য বৃষ্টির পানি রাখা ছিল। কখন সাদিয়া পাতিলে পড়েছে টের পাইনি। এরপর টের পেয়ে পাতিল থেকে বের করে স্থানীয় পল্লী চিকিৎসক মুরাদ আলীর কাছে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে শিলাইদহ ইউপির ৬ নম্বর সদস্য ইকবাল বলেন, খেলা করতে করতে পাতিলে রাখা পানিতে পরে শিশুটির মৃত্যু হয়। খুব দুঃখজনক ঘটনা এটি।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকার বলেন, পাতিলে জমানো বৃষ্টির পানিতে পড়ে এক শিশু মৃত্যু খবর পাওয়া গেছে। বিষয়টি দেখা হচ্ছে।