[ দেশজুড়ে ]
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক
অস্ত্রসহ আটককৃত রোহিঙ্গা যুবক
কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ মো. জোবায়ের নামে ২১ বছর বয়সী এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জোবায়ের একই ক্যাম্পের ব্লক-ডি, শেড-৭৪৯/১-এর বাসিন্দা নাছিরের ছেলে।
১৬ এপিবিএন এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল সশস্ত্র ডাকাত- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন এর একটি দল। অভিযান টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় জোবায়েরকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে তিনটি চাপাতি, চারটি বিভিন্ন সাইজের রামদা, দুটি ছুরি, একটি হাতুড়ি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
.png)
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!