আটককৃত মোস্তাক আহমদ ঐ এলাকার আবুল খায়েরের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলাল পাড়ার মোস্তাক আহমদের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ওয়ারড্রবে লুকায়িত ৩০ হাজার ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। ঐ সময় হাতেনাতে আটক করা হয় মোস্তাককে।
আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অলেও জানান ওসি হাফিজুর।