[ দেশজুড়ে ]
কোম্পানীগঞ্জে ইয়াবাসহ নারী আটক
ইয়াবাসহ আটককৃত নারী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত কোহিনুর বেগম উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল হোসেন রকির স্ত্রী।
সোমবার বিকেলে আটককৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার চরকাঁকড়া ৭ নম্বর ওয়ার্ডের বৈদ্য বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে আরো বলেন, আটককৃত নারীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!