মঙ্গলবার বেলা ১১টার দিকে রাঙামাটির গাইন্দ্যা ইউনিয়ন ও বান্দরবানের রাজবিলা ইউনিয়নের মধ্যবর্তী নতুন কেচিপাড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) ও মগ লিগারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে এ গোলাগুলি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বান্দরবানের রাজবিলা ইউনিয়ন থেকে এক মোটরসাইকেল চালককে অপহরণ করে নিয়ে যাচ্ছিল মগ পার্টি। এ সময় রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের নতুন কেচিপাড়া এলাকায় জেএসএস ও মগ পার্টির মধ্যে গোলাগুলি হয়। এতে মগ পার্টির চার সদস্য নিহত হয়।
.png)
রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন মোদদাতসার হোসেন জানান, গোলাগুলির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।