বদলগাছী-নজিপুর সড়কের পয়নারী এলাকায় বুধবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরো পড়ুন>>> কুড়িগ্রামে বিষপানে স্ত্রীর মৃত্যু, খবর পেয়ে স্বামীও করলেন বিষপান
.png)
বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম জানান, ধামইরহাট থেকে যাত্রী নিয়ে একটি বাস নওগাঁ বালুডাঙ্গার দিকে আসছিল। বাসটি পয়নারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে রাস্তার নিচে পড়ে যায়।
অন্যদিকে বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যু হয়। এ সময় বাসচালকসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক্টর উদ্ধারের চেষ্টা চলছে।