[ দেশজুড়ে ]
চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে মামলা
ফাইল ছবি
চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার মামলাটি করেন অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন।
জানা যায়, ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের চিল আপ রেস্টুরেন্টের বিপরীতে একটি পাহাড় কাটছিলেন মোহাম্মদ ইয়াকুব নামে এক ব্যক্তি। সোমবার পরিবেশ অধিদফতরের একটি দল পরিদর্শনে গিয়ে এর সত্যতা পায়। পরে বৃহস্পতিবার শুনানি শেষে তার বিরুদ্ধে মামলা করা হয়।
পরিবেশ অধিদফতরের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারা ৬ এর (খ) অনুযায়ী পাহাড় কাটতে বিধি নিষেধ রয়েছে। এরপরও অবৈধভাবে পাহাড় কাটছিলেন ওই ব্যক্তি। এছাড়া পরিবেশের ছাড়পত্রও নেননি তিনি। সবকিছু বিবেচনায় নিয়ে শুনানি শেষে তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!