ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাত বছর পর একসঙ্গে ৪ ভাই-বোনের জন্ম

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ২৫ মার্চ ২০২২
সাত বছর পর একসঙ্গে ৪ ভাই-বোনের জন্ম
একসঙ্গে জন্ম নেয়া ৪ ভাই-বোন। ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় একসঙ্গে চার শিশুর জন্ম হয়েছে। তাদের মধ্যে একটি মেয়ে ও তিনটি ছেলে। মা ও সন্তানেরা সুস্থ আছে। বুধবার রাত ১০টায় নগরীর একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জন্ম হয় চার ভাই-বোনের।

সদ্যজাত চার শিশু ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের চা বিক্রেতা সাইফুল ইসলাম ও গৃহিণী শিরিন আক্তার দম্পতির সন্তান। বিয়ের ৭ বছর পর তাদের ঘরে একসঙ্গে এসেছে চার ভাই-বোন।

সাইফুল ইসলাম জানান, ২০১৪ সালে শিরিন আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। এক বছর পর তাদের একটি মেয়ে হয়। পরে তারা আরো সন্তানের জন্য পরিকল্পনা করেন। ছয় বছর চেষ্টার পর গত বছরের শেষদিকে শিরিন অন্তঃসত্ত্বা হন। বুধবার রাতে সিজারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি।

Advertisement

ক্লিনিকের চিকিৎসক নাজমা মজুমদার লিরা বলেন, বুধবার রাতে শিরিন আক্তারের সিজার করেছি। গর্ভবতী হওয়ার পর থেকে তাকে আমিই দেখতাম। নিয়মিত পরীক্ষা নিরিক্ষা করিয়েছি। বুধবার রাতে ৩০ মিনিটের সিজারে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন শিরিন। এখন পর্যন্ত মা ও চার নবজাতক সুস্থ আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!