[ দেশজুড়ে ]
গাঁজা সেবন করায় ছাত্রদল নেতার জরিমানা
ছাত্রদল নেতা রাসেল শিকদার
কিশোরগঞ্জের মিঠামইনে গাঁজা সেবনের দায়ে রাসেল শিকদার নামে এক ছাত্রদল নেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ জরিমানা করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন। ২৭ বছর বয়সী রাসেল মিঠামইন সদর ইউনিয়নের খুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া বলেন, গাঁজা সেবনের দায়ে রাসেলকে জরিমানা করা হয়েছে বলে শুনেছি। মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
.png)
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রদলের এক নেতা জানান, রাসেল অনেক আগে থেকেই মাদকের সঙ্গে সম্পৃক্ত। তিনি মিঠামইন উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন। মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকায় উপজেলা কমিটি থেকে তার নাম বাদ পড়েছে। কিন্তু কোনো অদৃশ্য ক্ষমতার দাপটে জেলা কমিটিতে স্থান পেয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!