ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্নতে খতনার দই খেয়ে ৪০ জন অসুস্থ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০, ২৭ মার্চ ২০২২
সুন্নতে খতনার দই খেয়ে ৪০ জন অসুস্থ
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসুস্থরা। ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর মনোহরদীতে সুন্নতে খতনা অনুষ্ঠানের দাওয়াত খেয়ে শিশুসহ ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৯ জন পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকিরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত ঐ উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নলুয়া গ্রামের জুয়েলের ছেলে মাহিনের সুন্নতে খতনা উপলক্ষে শতাধিক মেহমান দাওয়াত করা হয়। অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হতে থাকে লোকজন। পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা নিয়ে ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১৫ জনই শিশু।

Advertisement

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. এমদাদুল হক সোহেল বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ৩২ জন রোগী এসেছিলেন। তাদের মধ্যে ১৯ জনকে ভর্তি করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

রইস উদ্দিন নামে এক রোগী বলেন, দাওয়াতে দই খাওয়ার পর থেকে পেট ব্যথা শুরু হয়। পরে পাতলা পায়খানা ও বমি হতে থাকে। অবস্থা বেশি খারাপ হলে রাতেই এসে হাসপাতালে ভর্তি হই। এখানে এসে জানতে পারলাম, ওই অনুষ্ঠানে যারা দই খেয়েছেন, প্রায় সবার একই অবস্থা।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!