ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একে একে ৩ ভাই-বোনের মৃত্যু, শঙ্কায় শেষজনও

একসঙ্গে ৪ শিশুর জন্ম
রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ২৭ মার্চ ২০২২
একে একে ৩ ভাই-বোনের মৃত্যু, শঙ্কায় শেষজনও
একসঙ্গে জন্ম নেয়া ৪ ভাই-বোন। ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেয়া চার শিশুর মধ্যে একে একে তিনজন মারা গেছে। বাকি একটি কন্যাশিশুও শঙ্কামুক্ত হয়নি। তাকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে তৃতীয় শিশুটির মৃত্যু হয়। এর আগে, বুধবার ও বৃহস্পতিবার দুই শিশুর মৃত্যু হয়। দীর্ঘ আট বছর পর একসঙ্গে ৪ সন্তানের মুখ দেখে খুশিতে আত্মহারা হয়েছিলেন মা-বাবা। এরপর একে একে তিন সন্তানকে হারানোর শোকে কাতর তারা।

রমেক হাসপাতালের চিকিৎসক মনিকা মজুমদার জানান, জীবিত শিশুটি ভালো আছে। তার চিকিৎসা চলছে।

Advertisement

গত মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে একসঙ্গে এক ছেলে ও তিন কন্যা সন্তানের জন্ম দেন কুড়িগ্রামের মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী আদুরী বেগম আশা। বিয়ের আট বছর পর এবারই প্রথম বাঁধন-আশা দম্পতির কোলজুড়ে সন্তান এসেছিল। তিন সন্তানকে হারিয়ে জীবিত একমাত্র কন্যাশিশুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!