ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন রাহিমা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২২
একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন রাহিমা
একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার রহিমা বেগম নামে এক নারী। ছবি: ডেইলি বাংলাদেশ

একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার রাহিমা বেগম নামে এক নারী। একটি বেসরকারি হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ঐ নারী। 

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী শহরের বাসাইল এলাকার ঐ হাসপাতালে এ ঘটনা ঘটে। রাহিমা বেগম পলাশ উপজেলার নোয়াকান্দা নতুন বাজার এলাকার প্রবাসী জাকির হোসেনের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, রাহিমার আগেও ১২ বছর ও ৯ বছর বয়সী দুইটি মেয়ে সন্তান রয়েছে। এবার একসঙ্গে আরো ৩টি সন্তানের জন্ম হল। এই তিন নবজাতকের মধ্যে একটি ছেলে ও দুইটি মেয়ে। নবজাতকদের বাবা মালদ্বীপে থাকায় তাদের সরাসরি দেখতে পারেননি। তবে ছবি দেখেছেন।

Advertisement

বেসরকারি হাসপাতালটির কর্তৃপক্ষ জানান, দুপুরে গাইনী বিশেষজ্ঞ ডা. রাবেয়া মাহমুদের তত্বাবধানে রাহিমা বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। নবজাতক তিনটি জমজ বাচ্চা ও তাদের মা সুস্থ আছেন।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!