রোববার সকালে সিলেটের লামাকাজি এলাকার জুনেদ আহমদের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য সিলেট নগরের লালবাজারে নিয়ে আসেন ব্যবসায়ীরা। এ সময় মাছটি দেখতে লালবাজারে ভিড় জমান উৎসুক জনতা।
জানা গেছে, মাছটি শিকার করেন শহরতলীর লামাকাজি এলাকায় স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ। সেখান থেকে এক লাখ টাকা দিয়ে মাছটি কিনে আনেন সিলেট নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া। তিনি মাছটি বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন।
.png)
মো. বেলাল মিয়া বলেন, ১২০ কেজি ওজনের মাছটি এক লাখ টাকায় কিনে এনে এক লাখ ৮০ হাজার টাকা দাম চাওয়া হয়েছিল। কিন্তু এ দরে ক্রেতা না পাওয়ায় কেটে দুই হাজার টাকা কেজি বিক্রি করা হচ্ছে।