স্থানীয়রা জানান, রোববার রাতের কোনো এক সময় পুকুরে বিষ প্রয়োগ করা হয়। সোমবার সকালে মাছ মরে ভেসে উঠতে থাকে। এতে পুকুরটিতে চাষ করা কার্প, সরপুঁটি, কাতল, রুই, ব্রিগেড, সিলভার কার্প, শিংসহ দেশীয় বিভিন্ন প্রজাতির আনুমানিক ১৫-১৬ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
ক্ষতিগ্রস্ত রিয়াজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ধার-দেনা করে নিজের প্রায় ২৫ কাঠা আয়তনের পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেছিলাম। রেনু পোনা, খাদ্য ক্রয়সহ এ পর্যন্ত অনেক টাকা খরচ করেছি। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে তিন লক্ষাধিক টাকা আসবে। কিন্ত রোববার রাতে কে বা কারা গ্যাস বড়ি দিয়ে পুকুরের সব মাছ মেরে দিয়েছে। পুকুরে নেমে গ্যাস বড়ির বোতলও পাওয়া গেছে। কে এমন ক্ষতি করেছে তা আমি দেখিনি। ফলে কারো নাম বলতে পারছি না। এখন কী করে ধার- দেনা পরিশোধ করবো তাই ভাবছি।’
.png)
প্রতিবেশী জাহাঙ্গীর ইসলাম বলেন, রিয়াজুল একজন সরল মানুষ। তার এমন কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না।
এ ব্যাপারে স্থানীয় গোড়পাড়া ফাঁড়ির ইনচার্জ আকরাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।