ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চসিকের অভিযান, নানা অপরাধে জরিমানার কবলে ২১ ব্যবসায়ী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ২৮ মার্চ ২০২২
চসিকের অভিযান, নানা অপরাধে জরিমানার কবলে ২১ ব্যবসায়ী
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।  ছবি: ডেইলি বাংলাদেশ

ফুটপাত দখল, পলিথিন ব্যবহার ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির অপরাধে ২১ ব্যবসায়ীকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ জরিমানা করেন।

চসিক সূত্রে জানা গেছে, বহদ্দারহাট কাঁচা বাজারে পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অন্যদিকে, পাহাড়তলী ও হালিশহর এলাকার পোর্ট কানেক্টিং রোডে ফুটপাত-রাস্তা দখলের দায়ে ১৫ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। 

Advertisement

এছাড়াও চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের করা মামলায় টাইগারপাস বাটালীহিল এলাকায় তিনটি খাবারের দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!